Thursday, June 27, 2013

বিধিবদ্ধ সতর্কীকরণ Bengali Poem by Ankan Basu



বিধিবদ্ধ সতর্কীকরণ 

একটা খাদের ধরে বাবা-মায়েরা সাইন বোর্ড লাগিয়েছেন।
লেখা "নীচে বরবাদী এবং প্রেম"
কিছু কিছু অবাধ্য খোকা খুকিরা তবুও উঁকি মারছে,
টুপ করে পড়ে যাচ্ছে কেউ,
ধোঁয়া হয়ে উঠে আসছে কান্সার, দুর্গন্ধ (প্রেম নয়তো?).

আর নীচে, কতগুলো বিড়ি পাতার বাবসাদার 
বিড়ি গাছে জল দিচ্ছে। 

গল্পের গরু গাছে উঠলে 
কবিতার গরু সর্গলাভ তো করবেই।

৬/২৭/১৩
অঙ্কন বসু 


No comments:

Post a Comment